আইইবি’র ভোট গণনা করছে বুয়েট

২৭ ফেব্রুয়ারি, ২০২০ ১৯:২৫  
বিপুল সংখ্যক ভোটারদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠি হলো দেশের সবচেয়ে প্রাচীন এবং বৃহৎ পেশাজীবী সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর দ্বিবার্ষিক (২০২০-২১ মেয়াদের) নির্বাচন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সারা দেশে আইইবি’র ১৮টি কেন্দ্র, ৩২টি উপকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হয়। নির্বাচেনে একেকজন ভোটার ৮৯টি ভোট দেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ১৮ হাজার ৮০৮ জন। নির্দিষ্ট সময়ের মধ্যে বুথে ভোটারদের উপস্থিতির কারণে ৫টার পরেও ভোট নেয়া হয়েছে বলে জানান আইইবি কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান প্রকৌশলী হামিদুল হক। তিনি জানান, ভোট গ্রহণ শেষে ব্যালট বাছাই ও উপকেন্দ্রগুলোর ব্যলটের স্ক্যান কপি সংগ্রহ করা হয়। সন্ধ্যা সাড়ে ৮টায় আইবি হেড অফিসের পুরোনো ভবনে বুয়েটের প্রযুক্তি সহায়তায় শুরু হয় ওএমআর শিটে ভোট গণনা। অপরদিকে নির্বাচন কমিশন সদস্য প্রকৌশলী তরুণ কুমার নাথ বলেন, ঢাকা ও ঢাকার বাইরে ভোট সংগ্রহের পর গণনা শুরু করায় ভোট গণনা শেষে রাত হবে। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হবে।